ইয়াতাগান (Yatagan) এর বিশেষত্ব কী ছিলো?
ইয়াতাগান এক ধরনের তুর্কি তুলোয়ার যা ১৬ থেকে ১৯ শতকের শেষ পর্যন্ত তুর্কি মুসলমানরা ব্যবহার করে এসেছেন। ইয়াতাগান নামের এই তলোয়ারটির ধার এতই তীক্ষ্ণ যে, আধুনিক যুগের অত্যাধুনিক ব্লেডও এই তলোয়ারের ঘায়ে ২ টুকরো হয়ে যাবে।
ইয়াতাগান যুদ্ধক্ষেত্রে সাধারণ ব্যবহার করা অন্যান্য তরবারিগুলো থেকে একেবারেই আলাদা ছিলো। উন্নত লোহা, ইস্পাত, পশুর হাড়, শিং এবং রূপা ব্যবহার করা হতো এই তরবারি তৈরী কররতে। তরবারির শেষ মাথায় হাড় ও শিং এবং সাথে রূপার প্রলেপ দিয়ে আংটা তৈরী করা হতো। যাতে করে যুদ্ধক্ষেত্রে এই তরবারি থেকে থেকে পিছলে না যায়। একেকটি ইয়াতাগান ৬০ থেকে ৭০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতো।
ইয়াতাগানগুলোর গায়ে খোদাই করা হতো মহান রব্বুল আলামীনের প্রশংসা কিংবা নবীজীর (সা:) প্রতি দরুদ শরীফ খোদাই করা থাকতো। উসমানীয় খেলাফতের এলিট ফোর্স জেনিসারীরা এই ইয়াতাগান ব্যবহার করতো।


একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন