Java কি C++ এর চেয়ে ভালো?
"অমুক ল্যাঙ্গুয়েজ অমুক ল্যাঙ্গুয়েজের চেয়ে ভালো" - এসব বিতর্ক সত্যিকার অর্থেই বাচ্চাদের কাজ, এগুলো নিয়ে যারা ধর্মযুদ্ধ শুরু করে দেয় বেশীরভাগ ক্ষেত্রেই দেখবেন তারা বলতে গেলে প্রোগ্রামিং এর কিছুই জানেনা। প্রতিটা ল্যাঙ্গুয়েজের একেকটা স্পেশাল ইউজ কেস আছে, একেকটা ল্যাঙ্গুয়েজ একেকটা ফিল্ডের জন্য স্পেশালাইজড। একটা ল্যাঙ্গুয়েজ আরেকটা ল্যাঙ্গুয়েজের থেকে ভালো - ব্যাপারটা খুবই আপেক্ষিক।
একটা ল্যাঙ্গুয়েজকে (A) আরেকটা ল্যাঙ্গুয়েজের (B) থেকে ভালো বলতে গেলে কিছু বিষয় বিবেচনায় নিতে হয়। যেমনঃ-
- কি ধরনের ইউজ কেসের ভিত্তিতে A ও B এর তুলনা করা হচ্ছে।
- একই প্রজেক্টে ল্যাঙ্গুয়েজ দুটির এফিশিয়েন্সি কেমন।
- কোন ল্যাঙ্গুয়েজে প্রোজেক্টটির জন্য সুবিধাজনক লাইব্রেরী , ফ্রেমওয়ার্ক , থার্ড পার্টি প্যাকেজ ও টুলিং ভালো।
- কোন ল্যাঙ্গুয়েজে প্রোজেক্টটির কোডবেজ কতটুকু অপ্টিমাইজ করা সম্ভব।
- প্রোডাকশন স্টেজে কোন ল্যাঙ্গুয়েজ থেকে কেমন পারফরম্যান্স পাওয়া যাবে।
- কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করলে প্রোজেক্টের ডেভেলপমেন্ট টাইম , কস্টিং কেমন হবে ।
- কোন ল্যাঙ্গুয়েজের কোড কতটুকু মেন্টেনেবল ।
এগুলো ছাড়াও প্রজেক্ট রিকয়ারমেন্ট ভেদে আরো অনেক ক্রাইটেরিয়া থাকতে পারে ।
এবার আসুন C++ ও Java নিয়ে কথা বলি
দুটি ল্যাঙ্গুয়েজই নিজ নিজ জায়গায় খুবই এফিশিয়েন্ট। জাভাকে সি++ এর মেমোরী সেফ, অপটিমাইজড ভার্শন বললে খুব একটা ভুল হবে না, যদিও দুটি ল্যাঙ্গুয়েজের ইউজ কেস, মেকানিজম সহ অনেক কিছুই বেশ আলাদা।
জাভা তৈরি হয়েছিল সি++ এর সহজ বিকল্প হিসেবে। কারন সি++ এর পয়েন্টার এবং মেমরি ম্যানেজমেন্ট এর মতো এডভান্স টপিক শেখা এখনো অনেক প্রোগ্রামারের জন্য খুবই কঠিন, এছাড়া সি++ এর এক্সেপশন হ্যান্ডেলিং এখনো অনেক ক্ষেত্রেই দুঃস্বপ্নের মতো ব্যাপার। এরকম বেশকিছু ব্যাপার থেকে প্রোগ্রামারদের মুক্তি দিতে জাভা তৈরি করা হয়।
জাভার সব থেকে সুবিধাজনক দিকটি হলো এতে পয়েন্টার নেই, মেমোরি ম্যানেজমেন্ট এর প্রায় পুরোটাই অটোমেটিক এবং অনেক এডভান্স। সেই সাথে জাভার এক্সেপশন হ্যান্ডেলিং মেকানিজম সি++ এর তুলনার অনেক বেশী অ্যাডভান্স ও ফ্রেন্ডলী। ক্রস প্লাটফর্ম কম্প্যাটিবলিটি এর জন্য জাভার পুরো এক্সিকিউশন প্রসেস একটি ভার্চুয়াল ইকোসিস্টেম (JVM) এ সীমাবদ্ধ করা হয়।
অর্থ্যাৎ, দেখা যাচ্ছে জাভা সি++ এর থেকে অনেকক্ষেত্রেই বেশী সুবিধাজনক। কিন্তু, বিগ পিকচার সব সময় একরকম নাও হতে পারে।
প্রোডাকশন সেফটি , ফাস্ট ডেভেলপমেন্ট , মেন্টেনেবল কোড সহ আরো বেশকিছু ক্রাইটেরিয়া বিচার করলে জাভা খুব সহজেই জিতে যাবে।
আবার কিছু কিছু ক্রাইটেরিয়া বিচার করতে গেলে সি++ সবসময় অপ্রতিদ্বন্দী। যেমনঃ-
- হার্ডওয়্যার ম্যানিপুলেশন
- ডিরেক্ট মেমোরী অ্যাক্সেস
- রানটাইম সাপোর্ট বিহীন এমবেডেড সিস্টেম
- ক্রিটিক্যাল স্ট্যাক রিকয়ারমেন্ট
এরকম রিকয়ারমেন্ট সম্পন্ন একটি প্রোজেক্টের খুব ক্ল্যাসিক উদাহরণ হতে পারে অপারেটিং সিস্টেম।
মূলকথা হলো, কোন ল্যাঙ্গুয়েজ ভালো আর কোনটা খারাপ সেটা নিয়ে বিতর্ক করার আগে এদের ইউজ কেস, সুবিধা-অসুবিধা সম্পর্কে বিস্তর পড়াশুনা করুন, সম্ভব হলে একই প্রজেক্ট একাধিক ল্যাঙ্গুয়েজ দিয়ে করে দেখুন। এতে আপনি নিজেই বুঝতে পারবেন আসলে কোনটা কিসের জন্য ভালো, কেন ভালো আর কেন খারাপ।
ক্রেডিটঃ ইবনে নাহিয়ান


একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন