বিশ্বের প্রথম সেলফি কোনটি?

সেলফি বলতে যদি বোঝানো হয় নিজের ছবি নিজে তোলা, তাহলে নিঃসন্দেহে মোবাইল ফোন আবিষ্কারের অনেক আগে থেকেই সেলফি তোলার প্রচলন ছিল। বিশ্বের সর্বপ্রথম সেলফিটি তুলেছিলেন মার্কিন ফটোগ্রাফার রবার্ট কর্নেলিয়াস। ১৮৩৯ সালের অক্টোবরে মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় নিজের বাড়ির আঙ্গিনায় তিনি এই সেলফিটি তোলেন।

এই ছবিটি ড্যাগারোটাইপ পদ্ধতিতে তোলা। যেহেতু এটি তুলতে অনেক লম্বা সময় নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে হতো, তাই কর্নেলিয়াস অন্য কাউকে অনুরোধ না করে নিজেই ক্যামেরার সামনে ১০-১৫ মিনিট দাঁড়িয়ে ছিলেন, যার ফলাফল নিচের এই সেলফিটি।

আরো পড়ুন

একটি মন্তব্য পোস্ট করুন