এলিয়েনরা কি সত্যিই বিলুপ্ত হয়ে গেছে?

হ্যাঁ, এলিয়েনরা বিলুপ্ত হয়ে গেছে! কথাটা ঠিক হজম হলো না, তাই না? দেখলাম না শুনলাম না, হুট করে বিলুপ্ত হলো কীভাবে?

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষকরা দীর্ঘদিন ধরে এলিয়েনদের নিয়ে গবেষণা করার পর ২০১৬ সালে একটি তথ্য পেশ করেছিলেন।

তাঁদের বক্তব্য হলো, হতে পারে এলিয়েনরা ছিল। কিন্তু তারা আজ আর কেউ নেই। তার কারণ, পৃথিবী থেকে যেমন প্রাকৃতিক নিয়মেই ডাইনোসোররা বিলুপ্ত হয়ে গিয়েছে, তেমনই সৌরজগত থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে এলিয়েনরাও।
গবেষকদের বক্তব্য, এলিয়েন যে ছিল না, সেটা নয়। হতেই পারে, ছিল। কিন্তু এলিয়েনরা এখন আর নেই। তারা লুপ্ত হয়ে গিয়েছে প্রাকৃতিক অথবা জাগতিক কারণেই। সেইজন্যই সাধারণ মানুষ এত করেও এলিয়েনদের দেখতে পায় না।

কিন্তু যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার কয়েকজন বিজ্ঞানী আছেন যাঁরা জানিয়েছেন, ‘আমরা এলিয়েনদের খুঁজে পাওয়ার দ্বারপ্রান্তে চলে এসেছি, বড় জোর আর ১০ বছর লাগবে।’ ২০২৫ সালের মধ্যেই এলিয়েন খুঁজে পাওয়ার ‘সুস্পষ্ট প্রমাণ’ হাজির করার প্রতিশ্রুতি দিয়েছেন নাসার বিজ্ঞানীরা।

নাসার গবেষকেরা বলেছেন, ‘এই সৌরজগতে আমরাই শুধু নই, আমাদের জানাশোনার বাইরে এই সৌরজগতের কোথাও প্রাণের উদ্ভব ঘটতে পারে। নাসা তা প্রমাণ করার খুব কাছে চলে এসেছে।’

তবে কী সত্যিই দেখা মিলবে এলিয়েনদের? নাকী তারা অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে? বলুন বলুন...

সূত্রঃ 

আরো পড়ুন

একটি মন্তব্য পোস্ট করুন