UPS ছাড়া কম্পিউটার ব্যবহার করা কি ঝুঁকিপূর্ণ?

মোটামুটি সব আধুনিক ইউটিলিটি ডিরেক্ট কারেন্ট (DC) এ একটি সুনির্দিষ্ট ভোল্টেজে চলে, কিন্তু আমাদের বাসা-বাড়িতে সরবরাহ করা হয় AC কারেন্ট। কম্পিউটারের পাওয়ার সাপ্লাই ইউনিট, AC থেকে DC তে রুপান্তর এবং একটি সুনির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ বজায় রাখার কাজটি করে।

মাঝে মধ্যে বিভিন্ন কারণে সরবরাহকৃত বিদ্যুৎ এর ভোল্টেজ হঠাৎ কমে বা বেড়ে যায়, এই পরিবর্তনের প্রভাব যদি সরাসরি কম্পিউটারের পাওয়ার সাপ্লাই এ পড়ে তাহলে এর বেশকিছু কম্পোনেন্ট সম্পূর্ণ নষ্ট, এমনকি পুড়ে যাওয়ারও আশঙ্কা থাকে। ওরকম যাতে না হয় এজন্য পাওয়ার সাপ্লাই ইউনিটে "ফেইল-সেফ" থাকে, অর্থাৎ কম্পিউটারের অন্য কিছু নষ্ট হওয়ার আগেই এটি নিজ থেকে সংযোগ বিচ্ছিন্ন করে দিবে। 

এই ফেইল-সেফ সম্পূর্ণ নির্ভরযোগ্য নয়, কিছু এক্সট্রিম কেস-এ পাওয়ার সাপ্লাই নিজেই নষ্ট হয়ে যায়, কিংবা শর্ট-সার্কিট হয়ে মাত্রাতিরিক্ত ভোল্টেজ সরবরাহ করে ফেলে।

UPS বা Uninterruptible Power Supply, যেমনটা এর নামেই বলা আছে, নিরবিচ্ছিন্ন পাওয়ার সরবরাহ করে। অর্থাৎ কারেন্টের ভোল্টেজ যাই হোক, এটির ব্যাটারি সবসময় একটি নির্দিষ্ট পরিমানের ভোল্টেজ এবং কারেন্ট সাপ্লাই করে যাবে। যার ফলে পাওয়ার সাপ্লাই ইউনিটে গোলযোগ বাধার কোন সম্ভাবনা থাকেনা। 

UPS এর অন্য একটি অ্যাডভান্টেজ হলো, হঠাত কারেন্ট চলে গেলে পিসি সরাসরি বন্ধ না হয়ে আপনাকে ম্যানুয়ালি বন্ধ করার মতো টাইম দেয়, ফলে অসংরক্ষিত কাজ হারানো, ডাটা লস কিংবা মেমরি করাপশনের মতো ভয় থাকেনা। 

আরো পড়ুন

একটি মন্তব্য পোস্ট করুন