কেউ কোনো পিচ্ছিল স্থানে হঠাৎ পিছলে পড়লে হাসি আসে কেন?
কলার খোসায় বা পিচ্ছিল স্থানে কেউ পড়ে যাচ্ছে দেখলে আমাদের খুব হাসি পায়। কিন্তু উঁচু ছাদ থেকে কেউ পড়ে যাচ্ছে দেখলে তেমনটি হয় না। নিজ সন্তানকে পিছলে পড়তে দেখলে তার মায়েরও হাসি আসবে না।
এর কারণ বেশ জটিল ও কৌতূহলদ্দীপক। এর সাথে আমাদের সভ্যতা ভব্যতাও জড়িত। Autism রোগটির উৎপত্তিও এর সাথে জড়িত।
মানসিকভাবে অসম্পূর্ণ ব্যক্তি এমন ঘটনা ঘটতে দেখে প্রচন্ড ভাবে হাসবেন। ব্যাপারটা তার জন্য আনন্দময় ও কৌতুক। এটি তাকে Water Kingdom কিংবা শিশুপার্ক এর সেই উপর থেকে নিচে গড়িয়ে পড়ার Sliding খেলার মত অনুভূতি দেবে।
আমাদের সকলেরই Sense of Humor আছে তবে তার স্বাদ ভিন্ন। ডাস্টবিনে ময়লা না ফেলে যিনি রাস্তার পাশে ময়লা ফেলছেন তিনি কিন্তু দেখেছেন তার আগের জনও একই কাজ করেছেন। একে বলে পুনরাবৃত্তিমূলক কাজ। আমরাও এটা শিখেছি আমাদের পূর্ব পুরুষদের থেকে। 'দেখে দেখেই শিখেছি'।
এবার আসি Mirror Neuron এর কথায়। গত দশকের Neuroscience এর আলোকিত আবিষ্কার এটা । যখন কেউ নিজে কোন কাজ কল্পনা করেন ও অপরকে সেটা করতে দেখেন , তার মস্তিষ্কের দৃষ্টিস্থানিক বিভ্রম ঘটে। তার মগজের Mirror Neuron উদ্দীপিত হয় ও তিনি সেভাবেই সেই কাজটি করতে প্রবৃত্ত হন। তাদের মস্তিষ্কের স্বাধীন চিন্তা করার শক্তির অভাব থাকে।
'ছেলেধরা' গুজবে কাউকে দুচারজন মিলে মারতে দেখে অন্যরাও এগিয়ে গিয়ে মারেন এই কারণেই। সেখানে কেউই নিজের বিচার বুদ্ধি ব্যবহার করেন না। এতে বোঝা যায় আমরা যতোই উন্নত হইনা কেন, সমাজের অসংখ্য মানুষ এখনো অসম্পূর্ণ মস্তিষ্কের বা বুদ্ধি প্রতিবন্ধী!
এটাই ওই সভ্যতার পরিচায়ক যেখানে পাশের লোকদের বা পূর্বপুরুষদের দেখেই সবাই শিখে, নিজেদের জ্ঞান ও বিবেক ব্যবহার করেনা কেউ ।


একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন