পানিতে বজ্রপাত হলে কী হয়?
পানিতে বজ্রপাত হলে কী হয়? এটি পৃথিবীর মানুষের কাছে এক বিশাল রহস্য!
এ ব্যাপারে রাশিয়ান পদার্থবিদ "তোফানলী ঠাডাপোভ" এর লেখা একটা বই গত বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরষ্কারের জন্য মনোনয়ন পেয়েছিল। পরে অজ্ঞাত কোন এক কারণে পুরষ্কারটি তাকে আর দেয়া হয়নি। যাহোক পানিতে বজ্রপাত বা বাজ পড়লে তাতে একটি অবৈজ্ঞানিক কিন্তু খুবই রহস্যজনক ঘটনা ঘটে।
আজ পর্যন্ত কোনো পদার্থবিদ কিংবা গবেষক এই ঘটনাটির কোন ব্যাখ্যা কিংবা কারণ দর্শাতে পারেননি।
ঘটনাটি সাধারণত বর্ষার সময় গ্রামাঞ্চলে আমরা সচরাচর দেখতে পাই। ঘটনাটি হলো গ্রামের পুকুর বা ডোবার পানিতে বজ্রপাত বা বাজ পড়লে তাৎক্ষণিকভাবে গ্রামের টিনের ঘরের জানালা দিয়ে কেউ না কেউ অবশ্যই চিল্লান দিয়ে বলে উঠেন…"পানিত ঠেডা ফরছে রে!"
সিরিয়াস উত্তরঃ পানিতে ভূমির মতো এত বেশি পরিমাণে বজ্রপাত হয় না। যদি পানিতে বজ্রপাত হয়, তাহলে পানি বিদ্যুত পরিবাহকের কাজ করবে এটা সবার জানা কথা। এতে আশেপাশে থাকা নৌকা, মানুষ এবং উপরিভাগে থাকা মাছ বিদ্যুৎপৃষ্ট হতে পারে। কিছু পানি বাষ্পীভূত হয়ে উড়ে যাবে, কেননা বজ্রপাতের তাপমাত্রা ২০,০০০ সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে।


একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন