হঠাৎ লিফট ছিঁড়ে নিচে পড়তে থাকলে আপনি কী করবেন?

প্রশ্নটি ইঞ্জিনিয়ারদের মাথায় অনেক আগেই এসেছিল। আর তাইতো অনেক আগে থেকেই প্রায় সব লিফটে ইমারজেন্সি সেফটি মেকানিজম রয়েছে যা মুক্ত বেগে পতন ঠেকাতে অত্যন্ত কার্যকর এবং প্রমাণিত।

লিফটের সবগুলো কেবল ছিড়ে গেলেও এটি মুক্ত বেগে কখনোই পড়বেনা কারণ এই সেফটি মেকানিজম পুরোটাই মেকানিক্যাল সিস্টেম এবং এটির কার্যকারিতা লিফটে বিদ্যুৎ থাকা বা না থাকার উপর নির্ভর করে না। তো দেখা যাক মেকানিজমটা কেমন?

লিফট এবং বিল্ডিং এর দেয়ালের সংযোগস্থলে যে রেইল থাকে তার সাথে ই এই স্বয়ংক্রিয় ব্রেক ব্যবস্থাটি কাজ করে। মেকানিজম টি সংক্ষেপে ব্যাখ্যা করলে এটাকে গাড়ির সিট বেল্ট এর সাথে অনায়াসে তুলনা করা যায়।

কখনো গাড়ির সিট বেল্ট যদি ব্যবহার করে থাকেন তাহলে দেখবেন সিটবেল্ট ই আপনি যখন আস্তে টানছেন তখন এটি অনায়াসে চলে আসে কিন্তু একটু দ্রুত বেগে টানার চেষ্টা করলে সেটি স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যায়। কারণ এর ভেতরে রয়েছে এক ধরনের যান্ত্রিক ব্যবস্থা যাতে একটি মেকানিক্যাল ডিস্ক এর সাথে সংযুক্ত রয়েছে ল্যাচ যা কেন্দ্রবিমুখী বল এর মাধ্যমে উঠানামা করতে পারে। 

গাড়ির সিট বেল্ট বা লিফট উভয় ক্ষেত্রেই এই সাধারণ কিন্তু অত্যন্ত কার্যকর মেকানিক্যাল সিস্টেম এ ধরনের দুর্ঘটনা থেকে ব্যবহারকারীকে রক্ষা করতে পারে।

এছাড়াও আধুনিক সব লিফটে র নিচে পর্যাপ্ত ক্ষমতা র শক আবসরবার রয়েছে যাতে কোনো কারণে ও উপরোক্ত সিস্টেম ফেল করলেও এই পড়ন্ত বস্তুর গতিবেগ জনিত ইম্প্যাক্ট টি ম্রিয়মান করা যায়।

লিফটের মেকানিজম সম্পর্কে আরোও বিস্তারিত জানতে পড়তে পারেন এই আর্টিকেলটি ঃ What Happens When The Elevator Cable Breaks?

আরো পড়ুন

একটি মন্তব্য পোস্ট করুন