আপনি মারা গেলে আপনার পোষা কুকুর কী করবে?

আপনাকে খেয়ে ফেলবে!

অথবা, খাওয়ার চেষ্টা করবে। ভেবে দেখুন আপনি মৃত এবং আপনার শরীর পাওয়া যাচ্ছে না! হয়তো এটা ভেবেই আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে।

তবে আপনার পোষা প্রাণী আপনাকে খাবে নাকি খাবে না এর কোনো গ্যারান্টি নেই। এমন কয়েকটি ঘটনা ঘটেছে যেখানে, মালিক বাড়িতে একা মারা যাওয়ার পর তার কুকুর তার শরীর খেয়ে ফেলেছিলো।

ক্যারলিন রান্ডো একজন ইউসিএল প্রত্নতত্ত্ব বিভাগ এবং সিএএসই একাডেমির ফরেনসিক নৃবিজ্ঞানী। আপনার পোষা প্রাণী আপনাকে খাবে কিনা জানতে চাইলে তিনি উত্তর দিয়েছিলেন:

"হ্যাঁ, আপনি মারা গেলে আপনার পোষা প্রাণী আপনাকে খাবে, এবং আরামেই খাবে। তারা প্রথমে ঘাড়ে, মুখ এবং কোনও উন্মুক্ত অঞ্চলে খেতে শুরু করবে এবং তারপরে , যদি সময়মতো কেউ আপনার খোঁজ না করে তবে তারা আপনার বাকী অংশগুলি খেয়ে ফেলতে পারে।"

ইতিমধ্যে অনেকগুলি এরকমের ঘটনা ঘটেছে। একজন মধ্যবয়সী মহিলা বাড়িতে একা ছিলেন, তিনি খুব মাতাল হয়ে পড়েছিলেন এবং মারা গিয়েছিলেন। তার কুকুর, তিনি মারা যাওয়ার পরে তার মুখে কামড় দেয়া শুরু করেছিল। কুকুরটি মহিলাকে শেষবার জীবিত দেখা যাওয়ার ১৬ ঘন্টার মধ্যে তার মুখের হাড়গোড় চিবানো শুরু করে।

আপনার মনে প্রশ্ন আসতে পারে, "আমার মৃত্যুর পরে কেন আমার কুকুর আমাকে খেতে চাইবে"?

এর সহজ উত্তর হলো প্রবৃত্তি। বিড়াল এবং কুকুর গৃহপালিত হওয়ার পরেও তাদের বুনো পূর্বপুরুষদের হাজার বছর আগের কিছু প্রবৃত্তি এখনও রয়েছে।

আপনি যখন মারা যান, প্রাণীটি ব্যথিত হয় এবং আপনাকে জাগিয়ে তুলতে চেষ্টা করতে পারে; তারা মুখে চাটতে এবং থাবা দিতে থাকে। তারা যথেষ্ট পরিমাণে থাবা দিলে রক্ত ​​বের হতে থাকে, এটি তাদের সহজাত আচরণকে ট্রিগার করে, ফলে আরও বেশি ক্ষত করে এবং শেষ পর্যন্ত মানুষের টিস্যু গ্রাস করে।

বিশেষ দ্রষ্টব্যঃ এই উত্তরটি কুকুর বা বিড়ালের প্রতি ঘৃণা সৃষ্টির উদ্দেশ্যে করা হয়নি। এখানে শুধুমাত্র কিছু দুর্লভ ঘটনার ওপর ভিত্তি করে উত্তর দেয়া হয়েছে। এমন অনেক ঘটনা আছে যেখানে কুকুর বা বিড়াল মালিকের মৃত্যুর পর খাওয়াদাওয়া ছেড়ে দেয় এবং মালিকের মৃত্যুর স্থানে গিয়ে বসে থাকে। কুকুর ও বিড়ালের সাথে মানুষের সম্পর্ক হাজার হাজার বছর ধরে। আপনার পোষা প্রাণীকে ভালোবাসুন। ভালো থাকুন। ধন্যবাদ। 

[ইংরেজী থেকে অনুবাদকৃত]

সোর্সঃ

https://www.nationalgeographic.com/science/article/pets-dogs-cats-eat-dead-owners-forensics-science

https://melmagazine.com/en-us/story/if-i-die-how-long-will-my-dog-wait-before-eating-me

আরো পড়ুন

একটি মন্তব্য পোস্ট করুন