সবচেয়ে কঠিন প্রোগ্রামিং ভাষা কোনগুলো?

সবচেয়ে দূর্বোধ্য আর কঠিন প্রোগ্রামিং ভাষাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলোঃ Malbolge, INTERCAL এবং Brainfuck। এদেরকে এসোটেরিক ল্যাংগুয়েজ (Esoteric Language) বা এসোল্যাং (Esolang) বলে।

এসব ভাষা মূলত প্র্যাক্টিকাল ব্যবহার উপযোগী নয়, এগুলো তৈরীর উদ্দেশ্য ছিলো প্রোগ্রামারদের ধাঁধায় ফেলে দেওয়া, এক কথায় মজা করার উদ্দেশ্যে তৈরী হয়েছে। 

An esolang is not designed for commonplace software development purposes. They are intended as a proof of concept or as a joke.

চলুন এসোটেরিক ল্যাংগুয়েজ এর কিছু উদাহরণ দেখিঃ

➦ Malbolge

১৯৯৮ সালে এই ভাষাটি তৈরী করেন Ben Olmstead। Malbolge কে সবচেয়ে জটিল প্রোগ্রামিং ভাষা হিসাবে বিবেচনা করা হয়। 

বলা হয়ে থাকে যে Malbolge প্রোগ্রামিং ভাষার লেখক ভাষাটি ব্যবহার করে কোনও প্রোগ্রাম লেখেননি। ওলমস্টেড ভাষাটি আবিষ্কারের প্রায় দু'বছর পরে ম্যালবলজ এর Hello World কোডটি উপস্থিত হয়েছিল।

‘Hello World!’ in Malbolge -

(=<`#9]~6ZY32Vx/4Rs+0No-&Jk)"Fh}|Bcy?`=*z]Kw%oG4UUS0/@-ejc(:'8dc
➦ Brainfuck

১৯৯৩ সালে Urban Mullar এই ভাষা তৈরী করেন। এর উদ্দেশ্য ছিল মূলত প্রোগ্রামারদের বিনোদন দেওয়া। এর নাম শুনেই বোঝা যায় এটি লিখতে প্রোগ্রামারদের মাথার কী অবস্থা হবে! 

পুরো ল্যাংগুয়েজটি শুধুমাত্র ৮ টি আলাদা ক্যারেক্টার ব্যবহার করে তৈরী করা হয়েছে। 

‘Hello World!’ in Brainfuck -

++++++++++[>+++++++>++++++++++>+++<<<-]>++.>+.+++++++
 ..+++.>++.<<+++++++++++++++.>.+++.------.--------.>+.
➦ INTERCAL

Jim Lyon এবং Don Woods নামে দুইজন ডেভেলপার ১৯৭২ সালে এই প্রোগ্রামিং ল্যাংগুয়েজটি তৈরী করেন। 
এতে কিছু বৈশিষ্ট্য আছে যা একজন প্রোগ্রামারকে হতাশ করতে যথেষ্ট। 

‘Hello World!’ in INTERCAL -

DO ,1 <- #13
PLEASE DO ,1 SUB #1 <- #238
DO ,1 SUB #2 <- #108
DO ,1 SUB #3 <- #112
DO ,1 SUB #4 <- #0
DO ,1 SUB #5 <- #64
DO ,1 SUB #6 <- #194
DO ,1 SUB #7 <- #48
PLEASE DO ,1 SUB #8 <- #22
DO ,1 SUB #9 <- #248
DO ,1 SUB #10 <- #168
DO ,1 SUB #11 <- #24
DO ,1 SUB #12 <- #16
DO ,1 SUB #13 <- #162
PLEASE READ OUT ,1
PLEASE GIVE UP
উপরে দেওয়া কোডগুলো RUN করে দেখতে চাইলে এই ওয়েবসাইটে যান ➦ tio.run
এখানে প্রায় সব প্রোগ্রামিং ভাষার কম্পাইলার এবং ইন্টারপ্রেটার আছে।

আরো পড়ুন

একটি মন্তব্য পোস্ট করুন