সৌরজগতের অন্য একটি গ্রহে আপনার বয়স কত হবে?

প্রশ্নটি খুব ইন্টারেস্টিং। সৌরজগতের অন্য কোনো গ্রহে আপনার বয়স কত এটি বের করা তেমন কঠিন কাজ না। আপনার বয়সকে যেকোনো গ্রহের সূর্যকে প্রদক্ষিণ করার সময় দিয়ে ভাগ করলেই সেই গ্রহে আপনার বয়স জানতে পারবেন। ধরুন, আপনার বয়স ২০ বছর। বৃহস্পতি পৃথিবীর হিসেবে ১১.৮ বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। তাহলে বৃহস্পতির বছরের হিসেবে আপনার বয়স হবে (২০/১১.৮ = ১.৬৯ বছর)

এই সহজ কাজটাকে আরো সহজ করতে ইন্টারনেটে একটি ওয়েবসাইট খুঁজে পেয়েছি। ওয়েবসাইটে ঢুকে আপনার ডেট অফ বার্থ দিয়ে এন্টার করলে একটি পেইজ ওপেন হবে। সেখানে আপনি বুধ থেকে প্লুটো পর্যন্ত সবগুলো গ্রহে আপনার বয়স সহ অন্যান্য বিভিন্ন তথ্য জানতে পারবেন।

ওয়েবসাইট লিংকঃ https://onotherplanets.com

নিচের ছবিতে দেখুন ইউরেনাসে আমার বয়স মাত্র ২ মাস। 👶👶 এবং সেখানে আমার পরবর্তী জন্মদিন হবে ২০৮৭ সালে! ততদিন বেঁচে থাকবো কী না সন্দেহ!

আরো পড়ুন

একটি মন্তব্য পোস্ট করুন